খুলনা প্রতিনিধি
খুলনার সুন্দরবন-সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ একজনকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানিয়েছে, জেলার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়া-সংলগ্ন এলাকায় সোমবার দুপুর ২টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকা থেকে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচাররোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।