যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলে গেলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু কালীদাসী বাওয়ালী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০১:৪৭ এ এম
চলে গেলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু কালীদাসী বাওয়ালী

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর স্ত্রী কালীদাসী বাওয়ালী (৭২) মারা গেছেন।

বুধবার ভোর সাড়ে চারটার দিকে অভয়নগর উপজেলার ডুমুরতলায় নিজ বাড়িতে তিনি মারা যান। প্রায় ছয়মাস ধরে অসুস্থ অবস্থায় তিনি বিছানায় ছিলেন।

কালীদাসী বাওয়ালী সারাজীবন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির বড় সব আন্দোলনে তিনি এলাকার নারীদের সংগঠিত করতেন। কৃষকের ন্যায্য সব আন্দোলনে মানুষকে উৎসাহ দিতেন।

সুস্থ থাকা অবস্থায় তিনি সারাজীবন শ্রম বিক্রি করে সংসারের খরচ যেমন মেটাতেন, তেমনই ভবদহ আন্দোলনে তার স্বামী রণজিৎ বাওয়ালীর আনুষঙ্গিক খরচ যোগান দিতেন বলে জানান তার স্বামী।

কালীদাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল।

অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, অভয়নগর উপজেলা সম্পাদক শেখ নূর আলম, মণিরামপুর উপজেলা সম্পাদক সিরাজুল ইসলাম, কেশবপুর উপজেলা সম্পাদক সনৎ কুমার হরি, বাঘারপাড়া উপজেলা সম্পাদক বিপুল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলী, সদস্য জিল্লুর রহমান ভিটু।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)