যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিয়ের ১৭ দিনের মাথায়

শ্বশুরবাড়িতে যুবকের ‘আত্মহত্যা’

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০১:৪৩ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২০ পিএম
শ্বশুরবাড়িতে যুবকের ‘আত্মহত্যা’

বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় খুলনার কয়রায় শ্বশুরবাড়িতে খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

খালিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর কয়রা গ্রামের রহিম সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, ১৭ দিন আগে খালিদ হাসানের সাথে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সাথে বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ তার স্ত্রীসহ গোবরা গ্রামে তার শ্বশুরবাড়িতে ছিলেন। ওইদিন রাত আনুমানিক সাড়ে  ১০টার দিকে ঘরের মধ্যে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন এসে খালিদকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। সকালে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন, তা উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)