যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেডিএসএ-এর অ্যাডহক কমিটি, রয়েছেন চিন্ময়-পলাশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৪:৫৫ পিএম
জেডিএসএ-এর অ্যাডহক কমিটি, রয়েছেন চিন্ময়-পলাশ

যশোর জেলা ক্রীড়া সংস্থার (জেডিএসএ) বহুল প্রতীক্ষিত অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতউজ্জামান খান স্বাক্ষরিত আদেশে সাত সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যশোরের জেলা প্রশাসক। কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন চিন্ময় সাহা। এছাড়া স্থানীয় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহতাব নাছির পলাশ সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, যশোরের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা উপপরিচালক এবং জেলা ক্রীড়া অফিসার। অর্থাৎ কমিটির পাঁচ সদস্য সরকারি কর্মকর্তা আর দুইজন ক্রীড়াঙ্গনের প্রতিনিধি।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার পাশাপাশি গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন আয়োজন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করবে এই কমিটি।

এদিকে, নবগঠিত অ্যাডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যশোরের বিভিন্ন ক্রীড়া সংগঠন। ছায়াবীথি ক্রীড়াচক্র ও লাভার্স ক্রিকেট কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির সাফল্য কামনা করা হয়েছে।

ক্রীড়া-সংশ্লিষ্টদেরও প্রত্যাশা, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে যশোরের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরিয়ে আনতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্তরা সফল হবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)