যশোর, বাংলাদেশ || রবিবার, ২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:৫৪ পিএম
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে।

অভিযোগ রয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে নুর ইসলাম ও তার ছোট ভাই হেলালের (৪৩) মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা নুর ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত হেলালকে আটক করেছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)