যশোর, বাংলাদেশ || রবিবার, ২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপুলের নির্দেশে মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:৫৪ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১১:১৯ পিএম
বিপুলের নির্দেশে মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নির্দেশনায় ফের একদল যুবক মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন বিপুল নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত দাবি করেছেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং যশোর উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেন।

পুলিশ জানায়, আটক দুজনকে ২০২৫ সালের ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি মিডিয়া সাইনের সামনে আনোয়ার হোসেন বিপুলের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পলাতক আনোয়ার হোসেন বিপুল আত্মগোপনে থেকে যশোরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে রয়েছে। নতুন করে নাশকতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)