যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পত্তির বিরোধে চৌগাছায় ভাইদের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৩:১৯ পিএম
সম্পত্তির বিরোধে চৌগাছায় ভাইদের হুমকির অভিযোগ

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যশোরের চৌগাছায় নিজের ভাই, চাচাতো ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান লেন্টু নামে এক ব্যক্তি। সেইসাথে ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবার ওপর নির্যাতন এবং তাকে প্রভাবিত করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আতিকুর রহমান লেন্টু। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আতিকুর রহমান বলেন, ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ভাইদের পড়াশোনা করানোসহ সংসারের বিভিন্ন দায়িত্বপালন করেন তিনি। নিজের উপার্জন ও পরিশ্রমে পরিবারের জন্য জমিজমা ও বাড়িঘর করেছেন। কিন্তু বর্তমানে সেই পরিবারের সদস্যদের কাছ থেকেই তিনি নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন।

আতিকুর রহমান লেন্টুর অভিযোগ, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই, চাচাতো ভাই ও তাদের সহযোগীরা তাকে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধরের হুমকি দিচ্ছেন। এমনকি রামদা, লাঠিসহ তাকে মারতে আসার ঘটনাও ঘটেছে। পরিস্থিতির কারণে নিজের হাতে তৈরি বাড়ি ছেড়ে তাকে বাইরে থাকতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চৌগাছার সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলামের ইন্ধনে তার চাচাতো ভাইসহ কয়েকজন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, চৌগাছা মৌজার জেএল নম্বর ১১১, খতিয়ান নম্বর ২৫/৭৭৪৫, দাগ নম্বর ৮৪০-এর ১ দশমিক ০৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইসহাক আলী, নাজেদুল ইসলাম ও সোহাগ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি চৌগাছা আমলি আদালতে মামলা নম্বর ৬৬৬/২৬ হিসেবে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

অভিযোগে আতিকুর রহমান লেন্টু জানান, আদালতের নির্দেশে গত ৫ আগস্ট সকালে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর বিবাদীরা ওই নির্দেশ অমান্য করে বাঁশের বেড়া দেওয়ার কাজ শুরু করেন।

এতে বাধা দিতে গেলে তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।

এছাড়া গত ৩ আগস্ট চৌগাছা আমলি আদালতে তিনি আরও একটি মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান আতিকুর রহমান লেন্টু।

মামলাটি বর্তমানে চৌগাছা থানায় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে গত ৫ আগস্ট চৌগাছা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান লেন্টু অভিযোগ করেন, চাচাতো ভাইদের ষড়যন্ত্রে তার বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তার দাবি, তিন ভাই-বোনকে ফাঁকি দিয়ে বসতবাড়িসহ জমি ছোট ভাইয়ের নামে লিখে দেওয়া হয়েছে। প্রায় ৩০ বিঘা ফসলি জমিও চাচার দখলে রয়েছে।

তিনি বলেন, তার বাবা বর্তমানে ৮৫ বছরের বৃদ্ধ এবং এরই মধ্যে তিনবার স্ট্রোক করেছেন। শারীরিক ও মানসিকভাবে দুর্বল বাবাকে পরিবারের অন্য সদস্যরা প্রভাবিত করছেন বলে তার অভিযোগ। এমনকি বাড়িতে তার মাকে মারধর করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আতিকুর রহমান লেন্টু বলেন, ‘আমি পরিবারের জন্য জীবনের সবকিছু করেছি। আজ তাদের কাছ থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমার নিজের নিরাপত্তা এবং বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা চাই।’

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)