যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে রূপসা পরিবহনের বাস খাদে, চার যাত্রী হাসপাতালে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ১০:৫৭ এ এম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৩:০৪ পিএম
যশোরে রূপসা পরিবহনের বাস খাদে, চার যাত্রী হাসপাতালে

যশোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার শংকরপুর বাসটার্মিনাল-সংলগ্ন মহিউদ্দিন ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মণিরামপুরের বাসুদেবপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৭), মাগুরা সদরের উত্তর মাজায়িল গ্রামের মৃত সুলতান আহমেদ ফকিরের ছেলে মো. শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খদ্দরায় গ্রামের অমল দাসের ছেলে অর্ক (২৮) এবং নড়াইল সদরের কালিনগর গ্রামের সোলেমান মোল্লার ছেলে চঞ্চল (৪৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ‘রূপসা পরিবহন’ বাসটি শংকরপুর বাসটার্মিনাল-সংলগ্ন মহিউদ্দিন ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহত চারজনই পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলাম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)