যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষিকাকে আপত্তিকর কথা: একদিনের বিচারে প্রধান শিক্ষকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:১১ পিএম
শিক্ষিকাকে আপত্তিকর কথা: একদিনের বিচারে প্রধান শিক্ষকের কারাদণ্ড

নারী শিক্ষককে ‘আপত্তিকর’ কথা বলায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়ার ইকরা ইসলামীয়া ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৯ আগস্ট রোববার যশোর সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তাকে সামারি ট্রায়ালের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকরা ইসলামীয়া ক্যাডেট মাদরাসার ভুক্তভোগী শিক্ষিকা (২৬) অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব ও অশালীন কথাবার্তা বলে আসছিলেন। গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে তিনি মাদরাসায় কর্মরত ছিলেন। এ সময় প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন তাকে তার নিজ অফিস কক্ষে ডাকেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি অফিস কক্ষে প্রবেশের আগে নিজের মোবাইল ফোনসেটে অডিও রেকর্ড চালু করে রাখেন। পরে অফিস কক্ষে ঢুকলে প্রধান শিক্ষক তাকে বিভিন্ন অশালীন, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথা বলেন। এমনকি তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে তিনি কক্ষ থেকে বের হয়ে ধারণকৃত কথোপকথনের অডিও অন্য শিক্ষক ও কর্মচারীদের শোনান। তখন বিষয়টি নিয়ে মাদরাসায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ৮ আগস্ট শিক্ষক ও কর্মচারীরা বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদরাসার প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে হেফাজতে নেয়।

কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন জানান, ইশতিয়াক হোসেনের বিরুদ্ধে আপত্তিকর কথা বলার অভিযোগ করায় তিনি রোববার আদালতে (প্রসিকিউশন) প্রতিবেদন দাখিল করেন। আদালত বাদী ও আসামি উভয়ের বক্তব্য শোনেন। এ সময় আসামি ইশতিয়াক হোসেন ‘আপত্তিকর’ কথা বলেছেন বলে আদালতের কাছে দোষ স্বীকার করায় সামারি ট্রায়ালে বিচারক তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)