স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব এবং আকরামুজ্জামান।
বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
পরে সিদ্ধান্ত নেওয়া হয় ১২ আগস্ট বুধবার সকাল ১০টায় সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। ফরম বিতরণ কার্যক্রম চলবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। উল্লিখিত সময়ে তো বটেই, পূরণকৃত ফরম পরদিন ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
নির্ধারিত মূল্য পরিশোধসাপেক্ষে প্রেসক্লাব যশোরের সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকরা অফিস সহকারী মো. রফিকুল ইসলামের কাছ থেকে ফরম সংগ্রহ এবং একই স্থানে জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর আর কোনো ফরম বিতরণ ও জমা নেওয়া হবে না।
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে, সংগ্রহ করা ফরমে তার বিস্তারিত উল্লেখ থাকবে। তা সত্ত্বেও আরও তথ্যের জন্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এম আইউবের সাথে যোগাযোগ করা যেতে পারে।