যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চারতলা ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৫:০৮ পিএম
যশোরে চারতলা ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি চারতলা ভবন থেকে নিপা খাতুন ওরফে মিম নামে ২৩ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হাজী তাজের আলী মার্কেটের চারতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিপা খাতুন ওরফে মিম যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা ফতেপুর গ্রামের লুৎফর আলী মোল্লার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দশ দিন আগে ভাড়া নিয়ে ওই বাসায় একা বসবাস শুরু করেন মিম। সোমবার সারাদিন কয়েকজন বান্ধবী তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় রাতে তারা ওই বাসায় যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তারা।

খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তালাবন্দী ঘরের দরজা খুলে ভেতর থেকে মিমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সহকর্মী ও পরিচিতজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগে মিমের প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামী বর্তমানে প্রবাসে আছেন। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে সহকর্মীরা জানিয়েছেন।

মিম যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকরিতে অন্যমনস্কতা ও দায়িত্বে গাফিলতির অভিযোগে চলতি মাসের ১ তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানো ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন বলে নিকটজনদের ধারণা।

প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে অনুমান করছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা হত্যাকাণ্ডের সম্ভাবনা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে লাশ পাওয়া যায়। আলামত সংগ্রহ ও সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)