স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আলমগীর মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামিউল ইসলাম রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের ওসমান আলীর মেহগনি বাগানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই স্থান থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর মোল্লাকে আটক করা হয়।
আটক আলমগীর মোল্লা একই গ্রামের ছলেমান মোল্লার ছেলে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে।