যশোর, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঠচক্র ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০২:১৭ পিএম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঠচক্র ও পুরস্কার বিতরণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি খুলনা ইউনিটের আয়োজনে মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় খুলনার বয়রাস্থ সাহিত্য সংসদের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি খুলনা ইউনিটের উপদেষ্টা সাইফুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল ও প্রসূন কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরি ইনচার্জ কামিনী সুলতানা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর থেকে শুরু করে যুবক ও বয়স্কদের অনেকেই মোবাইল ফোন ও আকাশ সংস্কৃতির প্রভাবে বই পড়া থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা ও সামাজিক জীবনে। একই সঙ্গে অনেক তরুণ মাদকের প্রতি ঝুঁকে পড়ছে, যা জাতির জন্য উদ্বেগজনক।

তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। মানুষের জ্ঞান, মনন ও মূল্যবোধ বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে আগস্ট মাসে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে সভাপতির বক্তব্য এবং উপস্থিত শিশু-কিশোর ও অভিভাবকদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)