যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘অবাধ্য’ ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৭ পিএম
‘অবাধ্য’ ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

অনলাইন জুয়া খেলার জন্য টাকা না দেওয়ায় মাকে মারপিট, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগে যশোরে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা রিনা বেগম।

রোববার (৬ সেপ্টেম্বর) তিনি আদালতে এ মামলা দায়ের করেন। রিনা বেগম যশোর শহরতলীর বিরামপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আল মামুন কোনো কাজ করেন না এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি নিয়মিত মা-বাবার কাছে টাকা দাবি করতেন।

টাকা না দিলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ, মারপিট ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। কিছুদিন আগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ির দুটি ছাগল বিক্রি করে দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আল মামুন বাড়িতে এসে জুয়া খেলার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাঁশের লাঠি দিয়ে ঘরের বিভিন্ন তৈজসপত্র ভাঙচুর করেন।

এ সময় তার মা বাধা দিলে তাকে গালিগালাজ ও মারপিট করে আহত করেন। পরে বাক্সে রাখা ৫ হাজার টাকা নিয়ে যান। তার চিৎকারে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

রিনা বেগম অভিযোগ করেন, ছেলের এমন কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন