প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামের বড়ভাই কাজী আবুল বাশার (৬৫) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক কাজী রফিকুল ইসলামের বড়ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।