যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের পাইকগাছা পৌরসভা পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৫ পিএম
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের পাইকগাছা পৌরসভা পরিদর্শন

খুলনার পাইকগাছা পৌরসভা পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, দাপ্তরিক ব্যবস্থাপনা ও বিভিন্ন নথিপত্র সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পৌর প্রকৌশলী নুর আহম্মেদ, সহকারী কর্মকর্তা লিংকন আলী, হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান জিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পৌরসভার চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে পৌরসভার কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)