যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৩ পিএম
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সাতমাইল গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সার ও কীটনাশক ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল বিকল হয়ে সেখানে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-০০১৪) পেছন দিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়।

এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা আরো জানান, বিকল ট্রাকটি সেখানে দাঁড়িয়ে থাকলেও কোনো পার্কিং বাতি না জ্বালানোর কারণে দূর থেকে মোটরসাইকেল চালক দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)