যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছার চিহ্নিত সন্ত্রাসী হীরা ডিবি হেফাজতে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
চৌগাছার চিহ্নিত সন্ত্রাসী হীরা ডিবি হেফাজতে

চৌগাছার চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত ও একাধিক মাদক মামলার আসামি হীরাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ডিবির এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি টিম চৌগাছা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

হীরা চৌগাছার বিশ্বাসপাড়ার শফিয়ার রহমানের ছেলে।

ডিবির ওসি মামুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হীরার বিরুদ্ধে এ পর্যন্ত ১২টি মামলা পাওয়া গেছে। অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিভিন্ন সহযোগীর সন্ধানে ডিবির টিম মাঠে রয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা জানিয়েছে, আটক হীরা আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মেয়র আল মামুন হিমেলের অনুসারী ছিলেন। সে সময় তিনি ঘের দখল, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

সরকার পতনের পর কয়েকদিন আত্মগোপনে থাকার পর ফের প্রকাশ্যে আসেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)