স্টাফ রিপোর্টার
, যশোর
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর কোতোয়ালি পুলিশ তিনজনকে আটকের দাবি করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শহরের চাঁচড়া এলাকার মৃত কামরুলের ছেলে মেহেদী হাসান, শহরতলীর ঝুমঝুমপুরের মৃত আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন এবং সদর উপজেলার কচুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে আওয়ামী লীগ নেতা আবু সাইদ দফাদার।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। আটকের পর তাদের পৃথক দুটি মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।