যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নয়া এসিল্যান্ডের যোগদান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০১:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০১:৩২ পিএম
লোহাগড়ায় নয়া এসিল্যান্ডের যোগদান

নড়াইলের লোহাগড়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সেবক মন্ডল।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে লোহাগড়া উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এ উপলক্ষে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। একই সঙ্গে পৌর প্রশাসক হিসেবে সেবক মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, নবাগত এই কর্মকর্তা এর আগে বরগুনার তালতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেবক মন্ডল খুলনার কয়রা উপজেলার কৃতী সন্তান। তিনি ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন তিনি।

যোগদানের পর প্রতিক্রিয়ায় সেবক মন্ডল বলেন, ‘লোহাগড়ার সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করতে কাজ করব। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সবার সহযোগিতা কামনা করছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)