যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘নিরুপায়’ মা-বাবার অভিযোগ, মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:৩৯ এ এম
‘নিরুপায়’ মা-বাবার অভিযোগ, মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা-বাবা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মনিরুল শেখ (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে মনিরুল শেখকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।

দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদক কেনা এবং নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

একপর্যায়ে নিরুপায় হয়ে মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযোগের পর মাদকদ্রব্যসহ অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)