যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৪:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৫:০৫ পিএম
অভয়নগরে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

যশোরের অভয়নগরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় লুৎফর রহমান (৬৮) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার কাদিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফর রহমান কাদিরপাড়া গ্রামের মৃত মতো আলীর ছেলে।

মামলার বিবরণ ও ভুক্তভোগী শিশুর মায়ের ভাষ্যমতে, তিনি আকিজ জুটমিলের শ্রমিক এবং তার স্বামী ভ্যানচালক। তারা কাদিরপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। সোমবার বিকেলে মেয়েকে ঘরে একা রেখে মা কবিরাজ দেখাতে যান এবং বাবা ভ্যান নিয়ে বের হন। এই সুযোগে প্রতিবেশী লুৎফর রহমান ঘরে ঢুকে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগীর মা জানান, বাড়ি ফেরার পর শিশুটি ঘটনাটি জানালে লুৎফর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি জবাব না দিয়ে দ্রুত সটকে পড়েন। পরে ন্যায়বিচারের দাবিতে রাতে অভয়নগর থানায় এজাহার দায়ের করা হয়।

তবে অভিযুক্ত লুৎফর রহমান দায় অস্বীকার করে এটিকে স্থানীয় একটি মহলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)