কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় যুবকদের অংশগ্রহণে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বাস্তবায়িত ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করা হয়।
শামিমুল আরফিন সুমনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী, ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, গাজী ফারুখ হোসেন, ইয়ুথ সদস্য রাসেল আহম্মেদ, ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, আশামনি, খাদিজা সুলতানা, মনিরুজ্জামান মনি প্রমুখ।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।