যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে প্রাচ্যসংঘে ভাবগান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৮:৩৭ পিএম
লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে প্রাচ্যসংঘে ভাবগান

ফকির লালন শাহ ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রাচ্যসংঘ ভাবগানের আসর বসায়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের সভাপতি খবির উদ্দিন সুইট। সঞ্চালনা করেন সদস্য সচিব সোহানুর রহমান। এ সময় প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা গবেষক বেনজীন খান, সাবেক সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাবগানের আসরে শিল্পী শেখ মো. আলমগীর ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘পরের দ্রব্য পরের নারী’, শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন ‘সত্য বল সুপথে চল’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘মিলন হবে কত দিনে’, শিল্পী শহিদুল ইসলাম ‘যেখানে সাঁইয়ের বারামখানা’, ‘ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদে’ পরিবেশন করেন।

ভাবগানের আগে আলোচনায় বলা হয়, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে।

প্রাচ্যসংঘের ভাবগান আসরে পরিবেশিত লালনের গানগুলো সে কথা বারবার প্রতিধ্বনিত হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)