স্টাফ রিপোর্টার
, যশোর
তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের আব্দুস সামাদ মেমোরিয়াল অ্যাকাডেমি মাঠে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজি আনিছুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সাবেক সভাপতি ওমর ফারুক তারেক, ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালন করেন ছয় নম্বর আঞ্চলিক কমিটির সভাপতি সিহাব সাহারার।