যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে এমপি ফাহমিদার সহায়তা

সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:৫১ পিএম
পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে এমপি ফাহমিদার সহায়তা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক ও বিএনপির পর্যবেক্ষক দল সর্বক্ষণিক নজরদারি রাখছে। কোনো সুযোগসন্ধানী যেন সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে সরকারি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১৫১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার ১৫১টি মণ্ডপের প্রতিটিতে সাত হাজার টাকা করে মোট দশ লাখ ৫৭ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হয়। এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হক তার ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি মণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

একই অনুষ্ঠানে চিকিৎসাপ্রার্থীদের মাঝেও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ ও সদস্যসচিব হিমাদ্রিশেখর দেসহ বিশিষ্টজনরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)