দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
(১৮ অক্টোবর) রোববার দেবহাটা উপজেলার তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, দেবহাটাসহ জেলায় ৬১২টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে সরকার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করার উদ্দেশ্য এবার তিন দিনের ছুটির ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে শারদীয়া দুর্গোৎসব পালিত হচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে সময়ের ভিতরে প্রতিমা বিসর্জন দেবেন ‘
পরিদর্শনকালে বিভিন্ন মণ্ডপের সার্বিক খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।
পরিদর্শনের সময় বিভিন্ন মণ্ডপে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য অসীম কুমার মন্ডল, মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, ইউপি সদস্য মোখলেছুর রহমান ও সাজু পারভীন প্রমুখ।