যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৫:৩৭ পিএম
কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি শরিফুল আলমের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগ এনে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এম এ রউফ ও সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট এলাকার একটি বিষয়কে কেন্দ্র করে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই ঘটনার সাথে শরিফুল আলমের কোনো সম্পৃক্ততা নেই। মূলত সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মিথ্যা অভিযোগের বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে শরিফুল আলমকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। এই উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)