যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৮:০৯ পিএম
পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

পণ্যের মান ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে খুলনার পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মডার্ন বেকারিকে দশ হাজার টাকা, ফ্রেন্ডস কেককে দশ হাজার টাকা এবং পাঁচ নম্বর ওয়ার্ডের বেকারস লাউঞ্জকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় এই অর্থদণ্ড দেওয়া ও তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যের মান বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)