যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনকে দস্যুমুক্তের দাবিতে কয়রায় বিক্ষোভ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
সুন্দরবনকে দস্যুমুক্তের দাবিতে কয়রায় বিক্ষোভ

সুন্দরবনকে বনদস্যুমুক্ত, জেলেদের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের মদদদাতাদের আইনের আওতায় আনার দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন করা হয়েছে।

বুধবার বিকেলে কাশিয়াবাদ স্টেশন অফিসের সামনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়রার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, সংগঠনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সুজনের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশরঞ্জন মৃধা, সাংবাদিক কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাবাধিকার ব্যুরোর সাধারণ সম্পাদক জিএম মোনায়েম বিল্লাহ, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবনের জেলেরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত বনদস্যুদের হাতে নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। তাদের অত্যাচারে অনেক জেলে জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরা ছাড়তে বাধ্য হচ্ছেন। এতে উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

তারা আরও বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বনদস্যুদের সহযোগিতা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)