যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় দুর্ধর্ষ চুরি মামলার আসামি অন্তর শেখ গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:৩৭ পিএম
লোহাগড়ায় দুর্ধর্ষ চুরি মামলার আসামি অন্তর শেখ গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের আলোচিত ও দুর্ধর্ষ চুরি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অন্তর শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরসুচাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্তর শেখ চরসুচাইল গ্রামের বাবর আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে যশোর ও লোহাগড়া থানায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাংখারচর এলাকার তারেক শেখের পরিবারকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খিচুড়ি খাইয়ে অচেতন করা হয়। পরে গভীর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতকারী ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় তারেক শেখের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অজ্ঞাতনামা ডাকাতি ও চুরি মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশি তদন্তে এই চক্রের মূল হোতা ইলিয়াস শেখ, শরিফুল শেখ ও অন্তর শেখের নাম বেরিয়ে আসে। এদের মধ্যে ইলিয়াস ও শরিফুলকে আগে গ্রেপ্তার করা হলেও অন্তর শেখ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত অন্তর শেখের বিরুদ্ধে লোহাগড়া থানার চুরি মামলা ছাড়াও যশোরে একটি মোটরসাইকেল ছিনতাই মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ওই অঞ্চলের একটি সক্রিয় অপরাধী চক্রের সদস্য।

বুধবার তাকে নড়াইল আদালতে সোপর্দ করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)