যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লীগের চারকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টর

, যশোর

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লীগের চারকর্মী গ্রেপ্তার

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যশোরে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত যৌথ অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সবশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, যশোর শহরের নতুন খয়েরতলা মণ্ডলপাড়ার হাবিবুর রহমানের ছেলে নাজু, বিরামপুর পশ্চিমপাড়ার শেখ নজরুল ইসলাম ছেলে রিয়াজ, সদরের মঠবাড়ী গ্রামের হাশেম আলী মণ্ডলের আনোয়ার হোসেন ও বিরামপুর নওয়াপাড়ার পবিত্র দাসের ছেলে রানা দাস।

মামলার বিবরণে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৫৫ জনের নাম উল্লেখসহ অপরিচিত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করে।

বুধবার আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)