যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় একই রাতে ট্রেনের বগি ও বিএনপি কার্যালয়ে আগুন

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৫:২০ পিএম
খুলনায় একই রাতে ট্রেনের বগি ও বিএনপি কার্যালয়ে আগুন

খুলনায় একই রাতে চলন্ত ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড ও একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে খুলনা রেলস্টেশনের অদূরে জোড়াগেট এলাকায় ট্রেনের বগিতে আগুন লাগে। প্রায় একই সময়ে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে স্থানীয় এক বিএনপি কার্যালয়ে আগুন দেয় মুখোশধারী দুর্বৃত্তরা।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ‘নকশিকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি খুলনায় পৌঁছায়। রাত ৩টা ১০ মিনিটের দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশ ফিট (ধোয়া-মোছার স্থান) নেওয়ার পথে জোড়াগেটের সামনে ট্রেনের ‘এস-৫২২৫’ নম্বর বগিতে আগুন লেগে যায়। এতে বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে পুলিশ।

এদিকে, মঙ্গলবার ভোরে খুলনা মহানগরীর পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজর নামাজের সময় দুটি মোটরসাইকেলে আসা মুখে মুখোশ পরা দুই যুবক জলমা ইউনিয়নের দারোগার ভিটা এলাকার ওই দলীয় কার্যালয়ের সামনে থামে। কিছুক্ষণের মধ্যেই তারা কার্যালয়ের সামনের ব্যানার ও ভেতরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)