পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার রাড়ুলী হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তার।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, এসএম নাজির আহমেদ, আব্দুস সাত্তার, মাস্টার বাবর আলী, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা, ইমরান সরদার, আনোয়ারুল কাদীর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ফয়সাল রাশেদ সনি, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা ইউনুস আলী, আমিনুল ইসলাম বজলু, শহিদুল ইসলাম মোড়ল ও মিঠু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও এডহক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।