স্টাফ রিপোর্টার
, যশোর
আগামী ৮ ডিসেম্বর যশোর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ছয় হাজার ৪৪১ জন এবং কেন্দ্র বেড়েছে ১৭টি। এবার বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৬৫জন।
বোর্ড সূত্রে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ডের অধীন দশ জেলায় গতবারের চেয়ে ছয় হাজার ৪৪১ জন পরীক্ষার্থী বেড়েছে। পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে যশোর জেলায় ১৩ কেন্দ্রে সাত হাজার ৬৪৭ জন, মাগুরায় পাঁচ কেন্দ্রে দুই হাজার ২৬৪, ঝিনাইদহে আট কেন্দ্রে চার হাজার ৮৪৩, নড়াইলে চার কেন্দ্রে দুই হাজার ৫৩, মেহেরপুরে চার কেন্দ্রে দুই হাজার ৩০, চুয়াডাঙ্গায় চার কেন্দ্রে দুই হাজার ৯৮৩, কুষ্টিয়ায় আট কেন্দ্রে পাঁচ হাজার ৪১৩, সাতক্ষীরায় নয় কেন্দ্রে চার হাজার ৫২২, বাগেরহাটে ১১ কেন্দ্রে তিন হাজার ৫৬২ এবং খুলনায় ১৩ কেন্দ্রে ছয় হাজার ৭৪৮ জন। এবারের মোট কেন্দ্র ৭৯টি।
২০২৫ সালে বোর্ডের ৬২ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৬২৪ জন।
২০২৬ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হবে। শেষ হবে ১৫ ডিসেম্বর।