যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় অভয়নগরে লীগের দুই নেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৪:৩২ পিএম
নাশকতা মামলায় অভয়নগরে লীগের দুই নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহদপ্তর সম্পাদক আলমগীর মিনা (৬৪) এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর মিনা অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আবদুল মালেক মিনার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। এ ছাড়া গ্রেপ্তার নান্নুর মল্লিক উপজেলার রানাগাতী গ্রামের আবদুল সোবহান মল্লিকের ছেলে। তিনি শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
  
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা এবং নিষিদ্ধঘোষিত যুবলীগের ইউনিয়ন সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)