মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমান রানাকে বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আওয়ামী লীগ নেতা রানা আমির ওসমান রানার বিরুদ্ধে মাগুরা সদর থানায় দুটি মামলা রয়েছে।
তিনি ২০১৫ সালের ১৪ মে দায়ের হওয়া একটি মারামারি মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিটভুক্ত) এবং ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সংঘটিত একটি সংঘর্ষের মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার রানা আমির ওসমান মাগুরা শহরের ভায়না এলাকার সাখাওয়াত চোপদারের ছেলে। তিনি এর আগে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।