যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা ও যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর তিন দিনের সফর শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:৫৯ পিএম
খুলনা ও যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর তিন দিনের সফর শুরু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিন দিনের সরকারি সফর করছেন খুলনা ও যশোরে। আগামী শনিবার পর্যন্ত এই সফরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞান প্রদর্শনী এবং যশোরে সরকারি ও সামাজিকসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিমন্ত্রী ঢাকার বাংলাদেশ সচিবালয় থেকে খুলনার উদ্দেশে যাত্রা করার কথা। বেলা ৩টায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ-২০২৬' শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় খুলনা থেকে সড়কপথে রওনা হয়ে রাত ৯টায় যশোরে পৌঁছানোর কথা রয়েছে তার।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টায় তিনি যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মসুর ও শর্শের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করবেন তিনি। এরপর বিকেল ৩টায় যশোরের শাহাবাটি এলাকায় টালিথাকুমী চার্চের বার্ষিক আত্মিক উদ্দীপনা ও আরোগ্যদায়ী সভায় যোগ দেবেন প্রতিমন্ত্রী।

সফরের শেষ দিন শনিবার সকাল ১০টায় যশোর সম্মিলনী ইনস্টিটিউটের 'কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে যশোর বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)