মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, আওয়ামী লীগ নেতা রানা আমির ওসমানের বিরুদ্ধে মাগুরা সদর থানায় দুটি মামলা রয়েছে।
তিনি ২০১৫ সালের ১৪ মে একটি মারামারি মামলার চার্জশিটভুক্ত আসামি এবং ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি সংঘর্ষের মামলার এজাহারভুক্ত আসামি।
রানা আমির ওসমান মাগুরা শহরের ভায়না গ্রামের সাখাওয়াত চোপদারের ছেলে। তিনি মাগুরা জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।