যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১১:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১১:৪৪ পিএম
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় মো. জাকির হোসেন (৪৩) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রূপসায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টায় জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামে হীরক নামে এক ব্যক্তির দোকানে বসে ছিলেন। ওই সময় হেলমেট পরা কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মাসুম খান জানান, রাত ১০টায় স্বল্প বাহিরদিয়া এলাকায় জনৈক হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

এদিকে, খুলনা জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে রাত ১০টা ২০ মিনিটের দিকে। নিহত মো. জাকির হোসেন ইট-বালু ব্যবসায় যুক্ত ছিলেন বলে পুলিশ জানায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)