যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি নেতা আবু তালেব হত্যা, আদালতে দায় স্বীকার করে শফিয়ারের জবানবন্দি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:৪৬ পিএম
বিএনপি নেতা আবু তালেব হত্যা, আদালতে দায় স্বীকার করে শফিয়ারের জবানবন্দি

যশোর সদর উপজেলার মুনসেফপুরে বিএনপি নেতা শেখ আবু তালেব হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক শফিয়ার শেখকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের ছেলে শাহাজান আলী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শফিয়ার।

জবানবন্দি গ্রহণ শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।

আটক শফিয়ার শেখ একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সম্পর্কে তিনি আবু তালেবের ফুফাতো ভাই।

আদালত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শফিয়ার দাবি করেন, আবু তালেব ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে তাবিজ-কবজ করতেন।

এ ছাড়া আবু তালেবের সঙ্গে টাকা-পয়সা নিয়েও তার বিরোধ চলছিল।

এসব বিরোধের জেরেই তিনি আবু তালেবকে হত্যা করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

মামলার এজাহারে বাদী শাহাজান আলী উল্লেখ করেন, শফিয়ার তার বাবার ফুফাতো ভাই। আবু তালেব গ্রামের মাতব্বর হিসেবে বিভিন্ন সালিশে অংশ নিতেন।

অন্যদিকে, শফিয়ারের উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে স্থানীয় লোকজন বিভিন্ন সময়ে আবু তালেবের কাছে অভিযোগ করতেন। এসব অভিযোগের ভিত্তিতে আবু তালেব তাকে শাসন করতেন।

একপর্যায়ে শফিয়ার এলাকা ছেড়ে মাগুরায় চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে তিনি আবারও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, শফিয়ারের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আবু তালেবের ওপর ক্ষুব্ধ হন তিনি।

এর জের ধরে গত বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবকে একা পেয়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শফিয়ার শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তবে হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানও একই কথা জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)