যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে দুর্গাপূজার চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্বাস ও সেন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গ্রামের দুর্গামন্দিরের সামনে এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে চয়ন, রণজিৎ সেন, রিপন বিশ্বাস ও দীপ্ত বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি একই গ্রামে।

পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উপলক্ষে সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামে চাঁদা সংগ্রহ নিয়ে সেন ও বিশ্বাস গোষ্ঠীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময়ে কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক চলছিল।

এরই জেরে বৃহস্পতিবার বিকেলে গ্রামের দুর্গামন্দিরের সামনে দুই পক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন রিপন বিশ্বাস অভিযোগ করেন, প্রতিবার দুর্গাপূজার সময় চাঁদা দেওয়া নিয়ে সেন গোষ্ঠীর লোকজন আপত্তি ও বিরোধ সৃষ্টি করেন। গত পূজার সময়ও একই ঘটনা ঘটেছে।

এসব বিরোধের জের ধরে চয়ন ও রণজিৎ তাকে অতর্কিত কুপিয়ে আহত করেন। তাকে রক্ষা করতে গিয়ে তার এক ভাতিজাও আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে চয়ন ও রণজিৎ বলেন, বিশ্বাস গোষ্ঠীর লোকজন সব সময় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

তারা দাবি করেন, তারা হামলা করেননি। তাদের চাচাদের সঙ্গে বাড়ির একটি জমি নিয়ে বিরোধ ছিল, যা মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু ওই বিষয়েও বিশ্বাস গোষ্ঠীর লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তাদের বিরুদ্ধে করা কিছু মন্তব্যের বিষয়ে কাউন্সিল ও স্থানীয় ব্যক্তিদের কাছে বিচার দেওয়া হয়েছিল।

তাদের দাবি, সেই ঘটনার জেরেই বৃহস্পতিবারের সংঘর্ষের সূত্রপাত।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশচন্দ্র মজুমদার বলেন, দুর্গাপূজার চাঁদা সংগ্রহ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)