যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে কাল থেকে দ্বিতীয় ধাপের হাম-রুবেলা টিকাদান শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৪:৩১ পিএম
যশোরে কাল থেকে দ্বিতীয় ধাপের হাম-রুবেলা টিকাদান শুরু

যশোরে হাম-রুবেলা প্রতিরোধে দ্বিতীয় ধাপের বিশেষ টিকাদান ক্যাম্পেইন আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এই ধাপে যশোর সদর ব্যতিরেকে জেলার বাকি সাতটি উপজেলায় প্রায় পৌনে তিন লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার হাম-রুবেলা বিশেষ ক্যাম্পেইনে মোট ২ লাখ ৮৪ হাজার ৮০০ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ইতিমধ্যে ৭৪ হাজার ৫৪৮ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। দ্বিতীয় ধাপে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী অবশিষ্ট শিশুদের এই টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন আরও জানান, যশোর সদর উপজেলা ও পৌরসভায় গত ৫ এপ্রিল এই ক্যাম্পেইন শুরু হয়েছিল। ১৮ এপ্রিল পর্যন্ত এটি চলার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এছাড়া জেলার বাকি সাতটি উপজেলায় আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলমান থাকবে।

সংবাদ সম্মেলনের শুরুতে হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইন সংক্রান্ত বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সামিনা পারভীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক মো. আহসান কবীরসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)