যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্যাম্পাসে অস্থিরতার জন্য ছাত্রদল-বিএনপি দায়ী: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৬:৫৫ পিএম
ক্যাম্পাসে অস্থিরতার জন্য ছাত্রদল-বিএনপি দায়ী: শিবির সভাপতি

সংগঠনের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি ও নেতাকর্মীদের ওপর হামলার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি দায়ী করে।

তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রশিবিরের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে সেখানে আপত্তিকর লেখা হয়েছে। সম্প্রতি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। বাধা দিতে গেলে কয়েকজন শিক্ষক আহত হন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি বিকেলে প্রতিবাদ মিছিলেও ‘ভাড়াটে সন্ত্রাসী’ দিয়ে হামলার অভিযোগ তোলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সমাজের চলমান অস্থিরতা ও অন্যায় দূর করতে ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতালিপ্সা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠনে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।

সংগঠনের যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।

উপস্থিত ছিলেন অ্যাড. গাজী এনামুল হক এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, এইচ এম শামীম, গাজী মুকিত প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)