যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৪:১৮ পিএম
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে।

পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে সনদ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, ‘আমরা ব্যর্থ হলে বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি যদি আবার সামনে আসে এবং আমরা লক্ষ্যচ্যুত হই, তবে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে, যা আমরা কোনোভাবেই চাই না।’

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভা শুরুর আগে মন্ত্রী আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন এবং বারের ভবন ও লাইব্রেরির উন্নয়নের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

​মন্ত্রী আরও বলেন, অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। উদাহরণ হিসেবে তিনি জানান, দীর্ঘ দশ বছর পরেও তনু হত্যা মামলার আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কার্যক্রম শুরু করা হয়েছে; যা সরকারের জনকল্যাণমুখী কাজের একটি বড় দৃষ্টান্ত।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনায় এবং ২০২৪-এর জুলাইযোদ্ধাদের রক্তের চেতনায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হজরত মোহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপিত হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষিত হবে।’

​যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)