যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ১১:৫০ এ এম
লোহাগড়ায় নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে।

রবিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো।


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সীমা তার নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে স্টেশন অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।


লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ঘটনাটি জানার পর আমরা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে বিষয়টি অবহিত করি।

আজ সোমবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরীর কোনো সন্ধান মেলেনি।

কোটাকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরীর নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)