যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পেশাগত মর্যাদা ও নীতিমালার দাবিতে নড়াইলে ফারিয়ার মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ১২:৫২ পিএম
পেশাগত মর্যাদা ও নীতিমালার দাবিতে নড়াইলে ফারিয়ার মানববন্ধন

পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালের সামনে ‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানে এই মানববন্ধনের আয়োজন করে নড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সদর উপজেলা ফারিয়ার সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য ও ব্যবহারবিধি পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের পেশাগত সম্মান প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে ১৯ জন প্রতিনিধিকে আটকের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি করেন যে হাসপাতালের কোনো অনিয়ম বা দালালচক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার তার বক্তব্যে এই পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান। সভাপতির বক্তব্যে জামাল উদ্দিন দেশের অর্থনীতিতে এই খাতের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা চাকরি ও কর্মপরিবেশ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ফারিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক দিপেন বর্মন এবং উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম।

তারা অবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে কাজের বাধা দূর করে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)