যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৩:১০ পিএম
পাইকগাছায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

খুলনার পাইকগাছায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মো. সাকিব গাজী (২১) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে।

আটক সাকিব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. সফিকুল গাজীর ছেলে। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে শিবসা ঘাট সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে সাকিবের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করে স্থানীয়দের উপস্থিতিতে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয় এবং জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সফিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)