যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ১১:০৮ এ এম
সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ 'এক্সপার্ট' চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে ভোলানাথ সানার (৫০) বাড়ি থেকে এই পিলার উদ্ধার ও তাকে করা হয়।

আটক ভোলানাথ কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে এবং অন্য তিন জনের একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ও অন্য ২ জন পাইকগাছা গ্রামের বাসিন্দা তুষার ও ভোলানাথ সানার কুটুম সুশান্ত বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে বসানো ছিলো। আজ 'এক্সপার্টরা' এই পিলার সঠিক কি-না তা যাচাইয়ের জন্য আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতর রাখা হয়। তখনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ১০ টায় পিলারসহ তাদের বাড়ি থেকে আটক করে পুলিশের একটি দল।

তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ টার দিকে আমরা খবর পাই কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে। খবর পেয়ে অভিযান চালিয়ে পিলারসহ তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যাচ্ছি। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)