সুবর্ণভূমি ডেস্ক
আইনগত সংস্কার করে শিশু সহিংসতা দমনে ট্রাইব্যুনাল গঠনের এবং দ্রুত বিচারের ব্যবস্থা করেছিলাম। একারণেই মাত্র ৩১ দিনে আছিয়া মামলার এবং ১৯ দিনে রামিসার মামলাতে আসামীদের বিচার করা সম্ভব হয়েছে।
৮ জুন (সোমবার) রাতে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাই ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার লেখাটি হুবহু দেওয়া হলো।
আজ রামিসা ধর্ষন ও হত্যাকান্ড মামলায় আসামীদের ফাঁসির রায় হয়েছে। এই পৈশাচিক ঘটনার দ্রুত বিচারের দাবী করেছিল সারা দেশের মানুষ। সবার মতো আমারো শান্তি লেগেছে যে দ্রুত বিচারটা করা গেছে।
আছিয়া ধর্ষনের মর্মান্তিক ঘটনার পর ২০২৫ সালে আমরা আইন মন্ত্রনালয়ের পক্ষ থেকে দ্রুত আইনগত সংস্কার করে শিশু সহিংসতা দমনে ট্রাইব্যুনাল গঠনের এবং দ্রুত বিচারের ব্যবস্থা করেছিলাম। একারণেই মাত্র ৩১ দিনে আছিয়া মামলার এবং ১৯ দিনে রামিসার মামলাতে আসামীদের বিচার করা সম্ভব হয়েছে।
তবে এটা যথেষ্ট নয়। মাননীয় প্রধান বিচারপতি শিশু সহিংসতার মামলার আপীলের দ্রুত নিস্পত্তির জন্য হাইকোর্টে সুনির্দিষ্ট বেঞ্চ গঠন না করলে এই বিচারও আটকে থাকবে উচ্চ আদালতে। আশা করি এই পদক্ষেপ দ্রুত নেয়া হবে।
আছিয়া ও রামিসার মতো শিশুদের নির্মম পরিণতির জন্য দায়ী অমানুষদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ঘৃন্য অপরাধীদের দৌরাত্ম থামবেনা এদেশে।